Xiaomi HyperOS 3 এর AI ফিচারগুলি আপনার জীবন কতটা পাল্টে দেবে?

HyperAI ইন্টিগ্রেশন, উন্নত AI Writing, সিস্টেম-ওয়াইড AI Search ও ক্রস-ডিভাইস ফাংশনালিটি নিয়ে Xiaomi HyperOS 3

Xiaomi HyperOS 3 এর AI ফিচার

Photo by Xiaomi

স্মার্টফোনের জগতে Xiaomi সব সময়ই বড় একটা নাম। এবার তারা তাদের নতুন HyperOS 3 আপডেটের মাধ্যমে গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। 2025 সালের অক্টোবর-নভেম্বর মাস নাগাদ গ্লোবালি এই আপডেট আসতে শুরু করবে, আর এর মূল আকর্ষণ হল Xiaomi HyperOS 3 এর AI ফিচার।

বাংলা ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় সুখবর। Xiaomi HyperOS 3 এসেছে আরও শক্তিশালী AI ক্ষমতা, সুন্দর  UI এবং মাল্টিডিভাইস কানেক্টিভিটির সমন্বয়ে। মূল কথা হল, HyperOS 3 এর নতুন “Xiaomi HyperAI” স্যুট, HyperIsland, AI Subtitles/Translate, AI Search ও AI Writing এগুলো দৈনন্দিন কাজ, পড়াশোনা, কনটেন্ট ক্রিয়েশন, অফিস প্রোডাক্টিভিটি এবং ভ্রমণ সবকিছুই দ্রুত, স্মার্ট ও নিখুঁতভাবে করতে সাহায্য করবে।

HyperAI এর ইতিহাস

Xiaomi HyperAI প্রথম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল অক্টোবর 29, 2024 এ HyperOS 2.0 এর সাথে। Xiaomi 15 সিরিজের লঞ্চের পাশাপাশি এই AI স্যুট প্রবর্তিত হয়। এটা Samsung Galaxy AI ও Apple Intelligence এর প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে ডিজাইন করা হয়েছিল। HyperOS 2 তিনটি মূল প্রযুক্তি, HyperCore, HyperConnect, এবং HyperAI এর ভিত্তিতে গড়ে উঠেছিল।

MWC 2025 এ HyperAI আনুষ্ঠানিক গ্লোবাল লঞ্চ

Mobile World Congress 2025 এ Xiaomi HyperAI কে আন্তর্জাতিক বাজারে নিয়ে আসে। এটি ছিল Xiaomi এর Samsung Galaxy AI ও Apple Intelligence এর বিপরীতে নিজেদের এক্সক্লুসিভ AI ইকোসিস্টেম প্রতিষ্ঠার প্রচেষ্টা। MWC তে Xiaomi 15 সিরিজ ও Pad 7 সিরিজের সাথে HyperAI গ্লোবালি রোলআউট শুরু হয়।

MWC 2025 এ নতুন সংযোজন:

  • AI Video Generator: AI দিয়ে ভিডিও বানানোর টুল যা অন্যান্য ফোনে দুর্লভ
  • AI Art থেকে Sketch: Samsung এর মতো স্কেচ থেকে ইমেজ জেনারেশন
  • AI Image Expansion: ফটোর চারপাশে AI জেনারেটেড কন্টেন্ট যোগ করে ইমেজ বড় করা
  • Google Gemini ইন্টিগ্রেশন: Notes, Calendar, Clock অ্যাপে Gemini সাপোর্ট
  • 3 মাস ফ্রি Gemini Advanced Xiaomi 15 সিরিজের জন্য

FuntouchOS কে বিদায় দিয়ে ভারতে আসছে OriginOS 6

কেন Xiaomi HyperOS 3 এর AI ফিচারগুলি সম্পর্কে আপনার জানা উচিত

HyperOS 3 এ Google Gemini সহ ডিপ ইন্টিগ্রেটেড AI, অন-ডিভাইস + ক্লাউড এপ্রোচ, রিয়েল-টাইম ভয়েস-টু-টেক্সট, লাইভ ট্রান্সলেশন, সার্চ সামারি, ইমেজ ক্যাপশনিং, AI লকস্ক্রিন/ওয়ালপেপার, এবং নোটস/রেকর্ডিং এ অটো সামারি ইত্যাদি এসব মিলিয়ে ফোনটা হয়ে উঠছে এক “AI-ফার্স্ট” পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।

Xiaomi HyperConnect এর মাধ্যমে iPhone/iPad/Mac সহ Apple Ecosystem এর সঙ্গেও, ফাইল/পাসওয়ার্ড শেয়ার করা, ফোন আনলক করা, এবং উইন্ডো রিসাইজেবল করা সবই এখন আরও সহজ।

উল্লেখযোগ্য Xiaomi HyperOS 3 এর AI ফিচারগুলি

  • AI Writing, DeepThink, Smart Screen Recognition
    • নোটস, ইমেইল, সোশ্যাল পোস্ট ইত্যাদি লেখা উন্নত করা, টোন বদলানো, সারাংশ বের করা, আইডিয়া ব্রেইনস্টর্ম করা সব এখন একই জায়গায়। DeepThink মোডে উত্তর দেওয়ার আগে রিজনিং দেখায়, ফলে কনটেন্ট আরও নির্ভুল হয়।
    • স্ক্রিন/ইমেজ কনটেক্সট বুঝে ক্যাপশন ও টেক্সট সাজেশন জেনারেট করে।
  • AI Speech Recognition
    • মিটিং/লেকচার রেকর্ড করলে রিয়েল-টাইম ট্রান্সক্রিপশন, নোইজ রিডাকশন, রেকর্ডিং শেষে ইনস্ট্যান্ট সামারি সবই পেয়ে যাবেন সহজেই।
  • AI Search
    • ওয়েব + অন-ডিভাইস কন্টেন্ট মিলিয়ে দ্রুত সার্চ রেজাল্টের সারাংশ, ফাইল/ফটো/ইভেন্ট খুঁজে পাওয়া, আর নির্ভুল উত্তর দেওয়ার জন্য Google Gemini তো আছেই। সব অ্যাপ থেকে ইনফর্মেশন এক জায়গায় পেয়ে যাবেন।
  • AI Translate, AI Subtitles, AI Interpreter
    • কল/কনফারেন্সে লাইভ ইন্টারপ্রিটেশন, ভিডিও/অডিওর জন্য দ্বিভাষিক সাবটাইটেল, অফলাইন ফেস-টু-ফেস কথোপকথন ট্রান্সলেশন এখন সবই সিস্টেম লেভেলে পেয়ে যাবেন।  ইন্টারনেট ছাড়াই call ট্রান্সলেশন,  অন্য ভাষার ভিডিও দেখা, আন্তর্জাতিক ক্লায়েন্ট কল, ট্রাভেল এর সময় লোকাল ভাষা বুঝতে পারা খুব সহজ।
  • AI Dynamic Wallpapers ও AI Cinematic Lock Screen
    • নিজের ছবিকে সিনেমাটিক অ্যানিমেশনে রূপান্তর করে, ডিপ-ফিল্ড/মোশন এফেক্ট লাগিয়ে আপনার ফোনের লকস্ক্রিনকে জীবন্ত করে তুলতে পারবেন।
  • Gallery তে স্মার্ট সার্চ, ক্যাটাগরি রেকগনিশন
    • ফুড, ল্যান্ডস্কেপ সহ ১০টি ক্যাটাগরিতে অপ্টিমাইজড সার্চ, পেট রিকগনিশন সহ অন্য সব ফটো এখন গ্যালারি থেকে দ্রুত খুঁজে পাবেন।
  • Gemini Live ইন্টিগ্রেশন
    • স্ক্রিন/ক্যামেরা শেয়ার করে “যা দেখছো তাই নিয়ে” প্রশ্ন করা, এক প্রম্পটে Xiaomi ও Google অ্যাপসের মধ্যে কাজ/ইনফো জেনারেট করা, ইমেজ জেনারেশন সবই লাইভ কনটেক্সটের মাধ্যমে পারবেন।

আর ফটোশপের প্রয়োজন নেই। গুগল নিয়ে এসেছে এক বিপ্লবী AI টুল, nano-banana

HyperAI এর প্রযুক্তিগত বিবর্তনের তুলনা

AspectHyperOS 2 (2024)HyperOS 3 (2025)
AI Foundationমূলত ফিচার-স্পেসিফিক টুলসিস্টেম-ওয়াইড ইন্টিগ্রেটেড AI
Google IntegrationNotes/Calendar এ সীমিত GeminiGemini Live + 2.0 Multimodal ফুল ইন্টিগ্রেশন
Search Capabilitiesমূলত AI Writing/TranslationOn-Device + Web AI Search সামারি
Image AIMagic Painting, সিনেমাটিক লকস্ক্রিনডায়নামিক ওয়ালপেপার + গ্যালারি স্মার্ট সার্চ
Voice/Subtitlesকল রেকর্ডিং + বেসিক সাবটাইটেলসিস্টেম-লেভেল লাইভ সাবটাইটেল + অফলাইন ট্রান্সলেশন
Reasoningস্ট্যান্ডার্ড AI রেসপন্সDeepThink মোড সহ স্টেপ-বাই-স্টেপ যুক্তি

অ্যাভেইলেবিলিটি ও ডিভাইস সাপোর্ট

HyperOS 3 গ্লোবালি Android 16 বেসে ধাপে ধাপে রোলআউট হচ্ছে। অক্টোবর থেকে আপডেট পাওয়া শুরু হবে। Xiaomi 15/15T সিরিজসহ বহু Xiaomi/Redmi/POCO ডিভাইসে আপডেট আসবে। সাপোর্টেড AI ফিচার, ভাষা ও অ্যাপ ভার্সন, ডিভাইস/রিজিয়ন ভেদে পরিবর্তিত হতে পারে।

HyperOS 3 এর HyperAI এখন আর শুধু “ফিচার সেট” নয়। এটি “AI-ফার্স্ট অপারেটিং সিস্টেম” এর দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। Xiaomi এর লক্ষ্য HyperConnect (ক্রস-ডিভাইস), HyperCore (পারফরম্যান্স), ও HyperAI (বুদ্ধিমত্তা) তিনটিকে এক ইউনিফাইড ইকোসিস্টেমে একীভূত করা। যেখানে AI শুধু সহায়ক নয়, বরং ডিভাইস ব্যবহারের মূল চালিকাশক্তি।

এই বিবর্তনের ফলে Xiaomi ব্যবহারকারীরা একটি স্মার্টফোন নয়, বরং একটি “AI-পাওয়ার্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট” হাতে পাচ্ছেন যা লেখা, অনুবাদ, সার্চ, ক্রিয়েটিভিটি ও ক্রস-ডিভাইস কানেক্টিভিটি সবকিছুতেই মানুষের মতো বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে।

FAQs (সাধারণ প্রশ্নোত্তর)

HyperOS 3 কি Android 16 ভিত্তিক?

হ্যাঁ, HyperOS 3 Android 16 ভিত্তিক যার আপডেট আপনি October 2025 থেকে পাবেন।

AI Subtitles/Translate কোথায় পাব?

Settings > Additional settings > AI Subtitles এ গিয়ে ব্যবহার করতে পারবেন। Control Center এ টাইল যোগ করলে দ্রুত এক্সেস করতে পারবেন।

AI Writing ও DeepThink কী কাজে লাগে?

লেখা প্রুফরিড, সারাংশ, টোন বদলানো, স্ক্রিন/ইমেজ কনটেক্সটের ক্যাপশন লেখার জন্য DeepThink আরও নির্ভুল উত্তর দেয়।

HyperConnect দিয়ে কি Apple ডিভাইসের সঙ্গে কাজ হয়?

হ্যাঁ, Touch to Share, Home Screen+, Cross-device unlocking (Face ID/Touch ID), iPhone হটস্পট ইত্যাদির সাপোর্ট যুক্ত হয়েছে।

Xiaomi HyperOS 3 তে প্রাইভেসি/সিকিউরিটি কেমন?

Edge-to-cloud AI data security, পোস্ট-কোয়ান্টাম এনক্রিপশন, অন-ডিভাইস/ক্লাউড প্রাইভেসি কম্পিউটিং দ্বারা ডেটা সুরক্ষায় জোর দেওয়া হয়েছে।

কখন Xiaomi HyperOS 3 আপডেট পাব?

অক্টোবর থেকে রোল আউট শুরু হবে। ডিভাইস/রিজিয়নভেদে টাইমলাইন আলাদা হবে। অফিসিয়াল/ব্র্যান্ড চ্যানেলে ডিভাইস-লিস্ট চেক করুন।

Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x