Jukti.Tech is more than just a blog; it’s a community. We believe that knowledge grows when it’s shared.
Have a question? Feel free to reach out at help@jukti.tech
Jukti.Tech is more than just a blog; it’s a community. We believe that knowledge grows when it’s shared.
Have a question? Feel free to reach out at help@jukti.tech
সহজেই অসাধারণ ভিডিও বানাতে চান? জানুন সেরা AI ভিডিও এডিটিং প্লাটফর্ম গুলো সম্পর্কে, যা আপনার কল্পনাকে বাস্তবে রূপ দেবে।

কোনো দামী ক্যামেরা, লাইটিং বা এডিটিং সফটওয়্যারের ঝামেলা ছাড়াই আপনি যা টাইপ করছেন সেটাই আপনার চোখের সামনে ভিডিও এর মতো তৈরি হয়ে যাচ্ছে। হলিউডের মতো সিনেমার ভিডিও, অ্যানিমেশন বা কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন। সবই তৈরি হচ্ছে কয়েক মিনিটে। এটা কোনো সাই-ফাই সিনেমার গল্প নয়, এটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-এর বর্তমান বাস্তবতা। আর এই বাস্তবতাকে সম্ভব করছে সেরা AI ভিডিও এডিটিং প্লাটফর্ম গুলো।
আজকের এই ব্লগে আমরা জানবো AI ভিডিও কী, কীভাবে এটি তৈরি হয়, এবং আমাদের মতো সাধারণ মানুষও কীভাবে সেরা AI ভিডিও এডিটিং প্লাটফর্ম ব্যবহার করে অসাধারণ সব ভিডিও কনটেন্ট তৈরি করতে পারি। চলুন, শুরু করা যাক সেইসব প্রশ্নের উত্তর দিয়ে যা আপনার মনেও ঘুরপাক খাচ্ছে।
সহজ ভাষায়, AI ব্যবহার করে তৈরি করা ভিডিও কে AI ভিডিও বলে। এখানে আমরা সরাসরি প্রতিটি ফ্রেম এডিট করার বদলে AI এর সাহায্যে ভিডিও ক্লিপ এডিট করি এবং নতুন ক্লিপ অ্যাড করি।
AI ভিডিও জেনারেশন বিভিন্ন ধরণের হতে পারে:
এখন আর ভিডিও বানানো অথবা এডিট করার জন্য আপনাকে প্রফেশনাল হতে হবে না। অসংখ্য সেরা AI ভিডিও এডিটিং প্লাটফর্ম রয়েছে যা আপনার কাজকে সহজ করে দেবে। নিচে এমন কিছু প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করা হলো:
আর ফটোশপের প্রয়োজন নেই। গুগল নিয়ে এসেছে এক বিপ্লবী AI টুল, nano-banana
AI দিয়ে ভিডিও বানানো এখন আর কোনো রকেট সায়েন্স নয়। বেশ কিছু AI টুলস ব্যবহার করে যে কেউ এই কাজটি করতে পারেন। একটি সেরা AI ভিডিও এডিটিং প্লাটফর্ম ব্যবহার করার প্রক্রিয়াটি সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়:
AI দিয়ে নতুন ভিডিও তৈরি করার পাশাপাশি এখন AI দিয়ে ভিডিও এডিটিং-এর কাজও অবিশ্বাস্যভাবে করা যাই। আজকাল প্রায় সব প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যারে AI ফিচার যুক্ত আছে। কিছু জনপ্রিয় AI এডিটিং ফিচার হলো:
Adobe Premiere Pro (Sensei AI), DaVinci Resolve (Neural Engine) এবং CapCut-এর মতো ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোতে এই ফিচারগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
নতুন ব্যবসার আইডিয়া খুঁজছেন? ChatGPT দিয়ে ব্যবসার আইডিয়ার সম্পূর্ণ গাইড
এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। বর্তমানে, ChatGPT নিজে থেকে সরাসরি কোনো ভিডিও তৈরি করতে পারে না।
ChatGPT হলো একটি ল্যাঙ্গুয়েজ মডেল, যার মূল কাজ টেক্সট বা লেখা নিয়ে। এটি আপনার জন্য কবিতা লিখতে পারে, ইমেল লিখতে করতে পারে বা কোডিং-এ সাহায্য করতে পারে, কিন্তু এর সরাসরি ভিডিও জেনারেট করার ক্ষমতা নেই।
তবে, পরোক্ষভাবে এটি ভিডিও তৈরিতে বিশাল ভূমিকা রাখতে পারে। যেমন:
OpenAI এর ভিডিও মডেল Sora এখন ChatGPT-এর সাথে যুক্ত হয়েছে! ২০২৪ সালের ডিসেম্বরে OpenAI Sora Turbo চালু করেছে, যা ChatGPT Plus এবং Pro সাবস্ক্রিপশনধারীদের জন্য উপলব্ধ। কিন্তু ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেননা।
অনেক প্ল্যাটফর্মই প্রতিমাসে ফ্রীতে 3 থেকে 4 টা ভিডিও জেনারেট করতে দেয়। তবে হাই কোয়ালিটি, 2 থেকে 3 মিনিটের এবং ওয়াটারমার্ক ছাড়া ভিডিও বানানোর জন্য সাবস্ক্রিপশন বা ক্রেডিট কিনতে হয়।
হ্যাঁ, আপনি অবশ্যই পারেন। তবে প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব শর্তাবলী থাকে।
না, বেশিরভাগ AI ভিডিও জেনারেটর ক্লাউড-ভিত্তিক। সব প্রসেসিং তাদের সার্ভারে হয়। আপনার ইন্টারনেট কানেকশন ভালো থাকলেই চলবে।
না, AI ভিডিও এডিটরদের চাকরি কেড়ে নেওয়ার বদলে তাদের ভিডিও এডিটিং স্কিল আরও শক্তিশালী করে তুলবে। AI শুধুমাত্র সাবটাইটেলিং, নয়েজ রিমুভাল ইত্যাদি কাজগুলো সহজ করে দেবে।
এখন একজন ছাত্র তার স্কুল প্রজেক্টের জন্য, একজন ছোট ব্যবসায়ী তার প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য, বা একজন কনটেন্ট ক্রিয়েটর তার গল্পের জন্য প্রায় সবাই এখন সেরা AI ভিডিও এডিটিং প্লাটফর্ম গুলি ব্যবহার করে কম সময়ে এবং কম খরচে ভালো, হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারে।
প্রযুক্তি দ্রুত পাল্টাচ্ছে, এবং আজ যা অসম্ভব মনে হচ্ছে, কিছুদিন পর তা হয়তো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে। তাই ভয় না পেয়ে নতুন এই টুলগুলো ব্যবহার করে দেখুন। কে জানে, আপনার বানানো পরের ভিডিওটিই হয়তো ভাইরাল হয়ে যাবে!