Jukti.Tech is more than just a blog; it’s a community. We believe that knowledge grows when it’s shared.
Have a question? Feel free to reach out at help@jukti.tech
Jukti.Tech is more than just a blog; it’s a community. We believe that knowledge grows when it’s shared.
Have a question? Feel free to reach out at help@jukti.tech
HyperAI ইন্টিগ্রেশন, উন্নত AI Writing, সিস্টেম-ওয়াইড AI Search ও ক্রস-ডিভাইস ফাংশনালিটি নিয়ে Xiaomi HyperOS 3

Photo by Xiaomi
স্মার্টফোনের জগতে Xiaomi সব সময়ই বড় একটা নাম। এবার তারা তাদের নতুন HyperOS 3 আপডেটের মাধ্যমে গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে। 2025 সালের অক্টোবর-নভেম্বর মাস নাগাদ গ্লোবালি এই আপডেট আসতে শুরু করবে, আর এর মূল আকর্ষণ হল Xiaomi HyperOS 3 এর AI ফিচার।
বাংলা ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় সুখবর। Xiaomi HyperOS 3 এসেছে আরও শক্তিশালী AI ক্ষমতা, সুন্দর UI এবং মাল্টিডিভাইস কানেক্টিভিটির সমন্বয়ে। মূল কথা হল, HyperOS 3 এর নতুন “Xiaomi HyperAI” স্যুট, HyperIsland, AI Subtitles/Translate, AI Search ও AI Writing এগুলো দৈনন্দিন কাজ, পড়াশোনা, কনটেন্ট ক্রিয়েশন, অফিস প্রোডাক্টিভিটি এবং ভ্রমণ সবকিছুই দ্রুত, স্মার্ট ও নিখুঁতভাবে করতে সাহায্য করবে।
Xiaomi HyperAI প্রথম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল অক্টোবর 29, 2024 এ HyperOS 2.0 এর সাথে। Xiaomi 15 সিরিজের লঞ্চের পাশাপাশি এই AI স্যুট প্রবর্তিত হয়। এটা Samsung Galaxy AI ও Apple Intelligence এর প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে ডিজাইন করা হয়েছিল। HyperOS 2 তিনটি মূল প্রযুক্তি, HyperCore, HyperConnect, এবং HyperAI এর ভিত্তিতে গড়ে উঠেছিল।
Mobile World Congress 2025 এ Xiaomi HyperAI কে আন্তর্জাতিক বাজারে নিয়ে আসে। এটি ছিল Xiaomi এর Samsung Galaxy AI ও Apple Intelligence এর বিপরীতে নিজেদের এক্সক্লুসিভ AI ইকোসিস্টেম প্রতিষ্ঠার প্রচেষ্টা। MWC তে Xiaomi 15 সিরিজ ও Pad 7 সিরিজের সাথে HyperAI গ্লোবালি রোলআউট শুরু হয়।
FuntouchOS কে বিদায় দিয়ে ভারতে আসছে OriginOS 6
HyperOS 3 এ Google Gemini সহ ডিপ ইন্টিগ্রেটেড AI, অন-ডিভাইস + ক্লাউড এপ্রোচ, রিয়েল-টাইম ভয়েস-টু-টেক্সট, লাইভ ট্রান্সলেশন, সার্চ সামারি, ইমেজ ক্যাপশনিং, AI লকস্ক্রিন/ওয়ালপেপার, এবং নোটস/রেকর্ডিং এ অটো সামারি ইত্যাদি এসব মিলিয়ে ফোনটা হয়ে উঠছে এক “AI-ফার্স্ট” পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।
Xiaomi HyperConnect এর মাধ্যমে iPhone/iPad/Mac সহ Apple Ecosystem এর সঙ্গেও, ফাইল/পাসওয়ার্ড শেয়ার করা, ফোন আনলক করা, এবং উইন্ডো রিসাইজেবল করা সবই এখন আরও সহজ।

Photo by Xiaomi

Photo by Xiaomi

Photo by Xiaomi

Photo by Xiaomi

Photo by Xiaomi

Photo by Xiaomi
আর ফটোশপের প্রয়োজন নেই। গুগল নিয়ে এসেছে এক বিপ্লবী AI টুল, nano-banana
| Aspect | HyperOS 2 (2024) | HyperOS 3 (2025) |
| AI Foundation | মূলত ফিচার-স্পেসিফিক টুল | সিস্টেম-ওয়াইড ইন্টিগ্রেটেড AI |
| Google Integration | Notes/Calendar এ সীমিত Gemini | Gemini Live + 2.0 Multimodal ফুল ইন্টিগ্রেশন |
| Search Capabilities | মূলত AI Writing/Translation | On-Device + Web AI Search সামারি |
| Image AI | Magic Painting, সিনেমাটিক লকস্ক্রিন | ডায়নামিক ওয়ালপেপার + গ্যালারি স্মার্ট সার্চ |
| Voice/Subtitles | কল রেকর্ডিং + বেসিক সাবটাইটেল | সিস্টেম-লেভেল লাইভ সাবটাইটেল + অফলাইন ট্রান্সলেশন |
| Reasoning | স্ট্যান্ডার্ড AI রেসপন্স | DeepThink মোড সহ স্টেপ-বাই-স্টেপ যুক্তি |
HyperOS 3 গ্লোবালি Android 16 বেসে ধাপে ধাপে রোলআউট হচ্ছে। অক্টোবর থেকে আপডেট পাওয়া শুরু হবে। Xiaomi 15/15T সিরিজসহ বহু Xiaomi/Redmi/POCO ডিভাইসে আপডেট আসবে। সাপোর্টেড AI ফিচার, ভাষা ও অ্যাপ ভার্সন, ডিভাইস/রিজিয়ন ভেদে পরিবর্তিত হতে পারে।
HyperOS 3 এর HyperAI এখন আর শুধু “ফিচার সেট” নয়। এটি “AI-ফার্স্ট অপারেটিং সিস্টেম” এর দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। Xiaomi এর লক্ষ্য HyperConnect (ক্রস-ডিভাইস), HyperCore (পারফরম্যান্স), ও HyperAI (বুদ্ধিমত্তা) তিনটিকে এক ইউনিফাইড ইকোসিস্টেমে একীভূত করা। যেখানে AI শুধু সহায়ক নয়, বরং ডিভাইস ব্যবহারের মূল চালিকাশক্তি।
এই বিবর্তনের ফলে Xiaomi ব্যবহারকারীরা একটি স্মার্টফোন নয়, বরং একটি “AI-পাওয়ার্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট” হাতে পাচ্ছেন যা লেখা, অনুবাদ, সার্চ, ক্রিয়েটিভিটি ও ক্রস-ডিভাইস কানেক্টিভিটি সবকিছুতেই মানুষের মতো বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে।
হ্যাঁ, HyperOS 3 Android 16 ভিত্তিক যার আপডেট আপনি October 2025 থেকে পাবেন।
Settings > Additional settings > AI Subtitles এ গিয়ে ব্যবহার করতে পারবেন। Control Center এ টাইল যোগ করলে দ্রুত এক্সেস করতে পারবেন।
লেখা প্রুফরিড, সারাংশ, টোন বদলানো, স্ক্রিন/ইমেজ কনটেক্সটের ক্যাপশন লেখার জন্য DeepThink আরও নির্ভুল উত্তর দেয়।
হ্যাঁ, Touch to Share, Home Screen+, Cross-device unlocking (Face ID/Touch ID), iPhone হটস্পট ইত্যাদির সাপোর্ট যুক্ত হয়েছে।
Edge-to-cloud AI data security, পোস্ট-কোয়ান্টাম এনক্রিপশন, অন-ডিভাইস/ক্লাউড প্রাইভেসি কম্পিউটিং দ্বারা ডেটা সুরক্ষায় জোর দেওয়া হয়েছে।
অক্টোবর থেকে রোল আউট শুরু হবে। ডিভাইস/রিজিয়নভেদে টাইমলাইন আলাদা হবে। অফিসিয়াল/ব্র্যান্ড চ্যানেলে ডিভাইস-লিস্ট চেক করুন।