[শুটিংয়ের দিন শেষ!] Google Flow দিয়ে প্রফেশনাল ভিডিও বানান। প্রতিমাসে 100 ফ্রি ক্রেডিট

ক্যামেরা বা শুটিংয়ের ঝামেলা ছাড়াই প্রফেশনাল ভিডিও তৈরি করতে চান? Google Flow দিয়ে প্রফেশনাল ভিডিও কীভাবে বানাবেন তা জেনে নিন।

Google Flow দিয়ে প্রফেশনাল ভিডিও বানান
Photo by Google

আপনি কি ভিডিও কনটেন্ট তৈরি করতে চান? কিন্তু ক্যামেরা, লাইটিং, আর শুটিংয়ের জন্য অনেক খরচের কথা ভেবে কি আপনি বার বার পিছিয়ে যাচ্ছেন?

আপনার মতো হাজারো কনটেন্ট ক্রিয়েটর এবং মার্কেটারদের এই সমস্যার সমাধান করতে উঠে এসেছে টেক জায়ান্ট গুগল। তাদের এই নতুন AI টুল, Google Flow এখন টেক্সট থেকেই প্রফেশনাল ভিডিও বানিয়ে দিতে পারে।

এখন আর ঘণ্টার পর ঘণ্টা শুটিং বা এডিটিংয়ের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার ভিডিও আইডিয়াটাকে টেক্সট হিসেবে লিখে দারুণ সব ভিডিও বানাতে পারবেন।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই কিছু দিন আগেই Google Flow প্রতি মাসে ফ্রিতে 100 ক্রেডিট দেওয়া শুরু করেছে। প্রতিটি ভিডিও তৈরি করতে খরচ হয় 20 ক্রেডিট। অর্থাৎ আপনি কোনো টাকা খরচ ছাড়াই মাসে 5 টি প্রফেশনাল ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন।

এই আর্টিকেলে আমরা আলোচনা করব কীভাবে Google Flow দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করতে হয়। এবং আপনাদের কনটেন্টের জন্য খুব সহজেই ভিডিও বানাতে পারেন।

Google Flow আসলে কী?

Google Flow হলো Google-এর একটি অত্যাধুনিক AI (Artificial Intelligence) ভিডিও জেনারেটর। এটি মূলত একটি Text-to-Video টুল। এটা আপনার লেখা prompt থেকে ৮ সেকেন্ডের হাই-কোয়ালিটি এবং প্রফেশনাল ভিডিও ক্লিপ তৈরি করতে পারে। এটি Veo ৩ ব্যবহার প্রফেশনাল ভিডিও তৈরি করে। 

কিন্তু এর আসল চমক অন্য জায়গায়। Google Flow এর সবচেয়ে শক্তিশালী ফিচার হলো এর ভয়েস এবং Lip-sync প্রযুক্তি। আপনি যদি কোনো ভয়েসওভার বা ডায়ালগ prompt এ লিখে দেন, তাহলে এই Google Flow ভিডিওর চরিত্রের ঠোঁটের নড়াচড়ার সাথে  ভয়েস ওভার খুব ভালো যুক্ত করে দিতে পারে। কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং ডিজিটাল মার্কেটারদের জন্য Google Flow একটি যুগান্তকারী এবং সময় বাঁচানো AI টুল।

ফ্রীতে সেরা AI ভিডিও এডিটিং প্লাটফর্ম। এবার হলিউড আপনার হাতের মুঠোয়!

কেন Google Flow বেছে নেবেন?

প্রচলিত ভিডিও বানানোর পদ্ধতির চেয়ে Google Flow অনেক সহজে, প্রফেশনাল ভিডিও বানাতে পারে। চলুন জেনে নেওয়া যাক এর কিছু সুবিধাগুলো সম্পর্কে। 

  • শুটিংয়ের ঝামেলা নেই: ক্যামেরা, মাইক্রোফোন, লাইট বা কোনো সেট-আপের প্রয়োজন নেই। আপনি শুধু ভালো ভাবে লিখতে পারলেই চলবে। এটি আপনার কাজ আরও কমিয়ে দিবে।
  • সময় বাঁচায়: প্রফেশনাল ভিডিও শুট ও এডিট করতে যেখানে কয়েক দিন বা সপ্তাহ লেগে যায়, সেখানে Google Flow কয়েক মিনিটের মধ্যেই আপনার লেখা বা prompt  ভিডিওতে কনভার্ট করে দিবে।
  • খরচ কম: প্রতি মাসে 100 টা ফ্রি ক্রেডিট পাবেন। এর সাহায্যে আপনি বিনামূল্যে 5 টা ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন। ছোট প্রজেক্ট বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানোর জন্য এটা খুব ভালো। 
  • অসাধারণ Lip-sync প্রযুক্তি: ভয়েসওভার সহ animated character বা ডিজিটাল avatar তৈরি করা এখন খুবই সহজ। এর Lip-sync প্রযুক্তি এতটাই উন্নত যে সহজে বুঝতেই পারবেন না ভিডিওটা AI দিয়ে তৈরি।

Steps: Google Flow দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরির গাইড

Google Flow ব্যবহার করা খুবই সহজ। নিচের step গুলো অনুসরণ করে আপনিও তৈরি করতে পারবেন আপনার প্রথম ভিডিও।

Step 1: ওয়েবসাইটে sign up:  প্রথমে Google Flow এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার Google অ্যাকাউন্ট দিয়ে signup বা login করুন।

Step 2: নতুন প্রজেক্ট তৈরি: login করার পর নিচের দিকে একটা বড়ো  “New Project” বাটন দেখতে পাবেন, সেটাতে click করে নতুন প্রজেক্ট create করুন।

Step 3: Prompt লেখা : আপনি কেমন ভিডিও বানাতে চান, সেটা সম্পর্কে বিস্তারিতভাবে নিচের টেক্সট বক্সে লিখুন। আপনার prompt যত নিখুঁত হবে, ভিডিওর আউটপুটও তত ভালো হবে। Google Flow শুধুমাত্র ইংলিশ prompt সাপোর্ট করে।  

Step 4: ভয়েস যোগ করা (যদি প্রয়োজন হয়): যদি ভিডিওতে কোনো ডায়ালগ বা ভয়েসওভার যুক্ত করতে চান, তাহলে আপনার prompt এর সাথে সেটা লিখে দিন। নিচে একটা sample prompt দেওয়া হলো : 

A cinematic video shows a little girl standing in a sunlit park, holding a book close to her chest. She looks directly at the camera and says clearly, 'Great dreams often start small, but they can change the world.' Add warm lighting, soft background music, and minimal glowing text at the end that reads: Dream Big.

Step 5: AI দিয়ে ভিডিও জেনারেট করা: সবকিছু ঠিক ভাবে লেখার পরে এই  ‘ ➜ ‘ বাটনে ক্লিক করুন। AI আপনার prompt অনুযায়ী একটা 8 সেকেন্ডের ভিডিও ক্লিপ তৈরি করে দিবে। প্রতিটি ভিডিও জেনারেট করতে আপনার অ্যাকাউন্ট থেকে 20 ক্রেডিট খরচ হবে।

Step 6: ফাইনাল ভিডিও ক্লিপ ডাউনলোড করা: ভিডিও তৈরি হয়ে গেলে আপনি সেটি প্লে করে দেখতে পারবেন। পছন্দ হলে সেটা আপনার ডিভাইসেও ডাউনলোড করতে পারবেন।

কপি-পেস্ট না করে, ChatGPT দিয়ে নিখুঁত Essay লেখার আসল কৌশলটি জানুন

Tips: 100 ক্রেডিট ব্যবহার করবেন কীভাবে?

যেহেতু প্রতি মাসে আপনি ফ্রীতে 5 টা 8 সেকেন্ডের ক্লিপ তৈরি করার সুযোগ পাচ্ছেন, সুতরাং এর সঠিক ব্যবহার করা জরুরি।

  • বড় ভিডিওর জন্য প্ল্যানিং: আপনি যদি একটা বড়ো অথবা 30-40 সেকেন্ডের ভিডিও বানাতে চান, তাহলে আগে থেকেই পুরো script টাকে 8 সেকেন্ডের ছোট ছোট পার্টে এ ভাগ করে নিন। এরপর প্রতিটি অংশের জন্য আলাদা আলাদা prompt দিয়ে আলাদা আলাদা clip জেনারেট করুন।
  • ক্লিপগুলো জোড়া লাগানো: 5 টা ক্লিপ তৈরি হয়ে গেলে সব গুলো ডাউনলোড করুন। CapCut, Canva বা যেকোনো ফ্রি ভিডিও এডিটিং Software ব্যবহার করে সেই ক্লিপগুলোকে একসাথে যোগ করে নিন। সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করতে পারেন।
  • Lip-sync ফিচারের সঠিক ব্যবহার: সোশ্যাল মিডিয়ার জন্য ছোট reels, shorts বা কোনো meme ভিডিও তৈরি করতে এই ফিচারটি ব্যবহার করুন। এটি আপনার কনটেন্টকে অন্যদের থেকে আলাদা এবং আকর্ষণীয় করে তুলবে।

FAQs (সাধারণ প্রশ্নোত্তর)

100 ফ্রি ক্রেডিট দিয়ে মোট কয়টি ভিডিও বানানো যাবে?

একটা ভিডিও তৈরি করতে 20 ক্রেডিট লাগে, তাই 100 ক্রেডিট দিয়ে মাসে মোট 5 টি 8 সেকেন্ডের ভিডিও ক্লিপ বানানো যাবে।

আমি কি 8 সেকেন্ডের চেয়ে বড় ভিডিও বানাতে পারবো?

আপাতত Google Flow দিয়ে 8 সেকেন্ডের বড় ভিডিও বানানো যায় না। তবে আপনি একাধিক 8 সেকেন্ডের ক্লিপ তৈরি করে পরে যেকোনো ভিডিও এডিটর দিয়ে সেগুলো যুক্ত করে বড় ভিডিও বানাতে পারবেন।

Google Flow এর Lip-sync প্রযুক্তি কতটা ভালো কাজ করে?

Google Flow-এর Lip-sync প্রযুক্তি খুবই উন্নত এবং অনেকটাই নির্ভুল। এটা ভয়েসের সাথে ভিডিওর চরিত্রের ঠোঁটের নড়াচড়া প্রায় নিখুঁতভাবে মেলাতে পারে, যা ভিডিওকে অনেক বেশি বাস্তবসম্মত করে তোলে।

Google Flow দিয়ে প্রফেশনাল ভিডিও কোন প্রজেক্টের জন্য সবচেয়ে ভালো?

এটি মূলত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট (যেমন – রিলস, শর্টস), ডিজিটাল মার্কেটিং বিজ্ঞাপন, অ্যানিমেটেড এক্সপ্লেইনার ভিডিও ক্লিপ এবং ছোট শিক্ষামূলক কন্টেন্ট তৈরির জন্য জন্য সবচেয়ে ভালো।

Google Flow দিয়ে তৈরি ভিডিওর রেজোলিউশন বা কোয়ালিটি কেমন হয়?

Google Flow সাধারণত HD কোয়ালিটির ভিডিও জেনারেট করে। এর আউটপুট ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য যথেষ্ট ভালো এবং প্রফেশনাল মানের।

শেষ কথা

এটা সত্যিই যে Google Flow দিয়ে প্রফেশনাল ভিডিও কনটেন্ট বানানোর একটা নতুন বিপ্লব নিয়ে এসেছে। শুটিংয়ের ঝামেলা এবং কোনোরকম  টাকা খরচ ছাড়াই যে কেউ এখন প্রফেশনাল ভিডিও বানাতে পারে। এর নিখুঁত Lip-sync প্রযুক্তি ক্রিয়েটরদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

তাই আর দেরি না করে, আজই আপনার ১০০ ফ্রি ক্রেডিট ব্যবহার করুন। আপনার প্রথম Google Flow দিয়ে প্রফেশনাল ভিডিও তৈরি করার অভিজ্ঞতা কেমন ছিল, তা আমাদের জানাতে ভুলবেন না। প্রযুক্তির এমন সব দারুণ আপডেট পেতে jukti.tech এর সাথে যুক্ত থাকুন।

Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x